সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে পাঁচ বছরে ১ কোটি ২৫ লাখ গাছ লাগানোর লক্ষ্যমাত্রা

স্টাফ রিপোর্টার ::

পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের পাঁচ বছর মেয়াদি পরিকল্পনার আওতায় সারাদেশে ২৫ কোটি গাছ লাগানো হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এর অংশ হিসেবে সিলেটে আগামী পাঁচ বছরে অন্তত ১ কোটি ২৫ লাখ গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সিলেটে বৃক্ষরোপণ অভিযান ও বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের ভূমিকা অপরিসীম। মানুষ কার্বন ডাই-অক্সাইড ত্যাগ করে অক্সিজেন গ্রহণ করে, অন্যদিকে গাছ কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে অক্সিজেন ছাড়ে। তাই পরিবেশ রক্ষায় পরিকল্পিতভাবে বেশি বেশি গাছ লাগাতে হবে।

সিলেটে বৃক্ষরোপণ পরিকল্পনার কথা তুলে ধরে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জেলার বিভিন্ন খাল ও জলাশয়ের দুই পাশে বৃক্ষরোপণ করা হবে। একই সঙ্গে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সঙ্গেও বৃক্ষরোপণ কার্যক্রম যুক্ত করা হবে।

তিনি জানান, সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে প্রায় ১৭ কিলোমিটার সুরমা নদীর দুই পাড়ে বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সিটি করপোরেশনের পক্ষ থেকে ২৫ লাখ গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি গাছ লাগানো হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন। এতে আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম, বিভাগীয় বন কর্মকর্তা আবদুর রহমান, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

এ ছাড়া জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: