সর্বশেষ আপডেট : ৪৪ মিনিট ৩৪ সেকেন্ড আগে
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

হেতিমগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এমপি এমরান

গোলাপগঞ্জ সংবাদদাতা :

গোলাপগঞ্জের হেতিমগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

শনিবার (১৫ আগস্ট) ভোররাতে হেতিমগঞ্জ বাজারের একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও এরই মধ্যে চারটি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে যায়।

আগুনে দোকানের মালামাল ও নগদ অর্থ পুড়ে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের উপার্জনের প্রধান সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে শনিবার দুপুরে ঘটনাস্থলে ছুটে যান এমরান আহমদ চৌধুরী। তিনি পুড়ে যাওয়া দোকানগুলো ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাঁদের সান্ত্বনা দেন।

এ সময় এমপি বলেন, হেতিমগঞ্জের অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের যে ক্ষতি হয়েছে, তা অত্যন্ত মর্মান্তিক। এ ক্ষতি সহজে পূরণ হওয়ার নয়। তবে আপনারা নিজেদের একা ভাববেন না। এই কঠিন সময়ে আমি ও আমার পুরো টিম আপনাদের পাশে রয়েছি।

তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে সহযোগিতা এবং সরকারি তহবিল থেকে দ্রুত আর্থিক সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন।

এমপির তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন ও সহযোগিতার আশ্বাসে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে। স্থানীয়রা তাঁর এই উদ্যোগের প্রশংসা করেন।

পরিদর্শনকালে বাজার কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: