সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

রায়নগরে নিহত দম্পতির পরিবারের পাশে বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার ::

সিলেট নগরীর রায়নগরের মিতালী আবাসিক এলাকায় মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার সাবেক কয়লা ব্যবসায়ী আব্দুস সাত্তার ও তাঁর স্ত্রী সুরাইয়া বেগমের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (১৫ আগস্ট) সকালে রায়নগরে নিহত দম্পতির বাসভবনে গিয়ে তিনি শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। এ সময় যুক্তরাষ্ট্রপ্রবাসী নিহতদের ছেলে আরিফ ইফতেখার ও মেয়ে সেলিনা সুলতানার সঙ্গে কথা বলে গভীর সমবেদনা জানান মন্ত্রী।

পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত ও গ্রেপ্তার করা জরুরি। শুধু ন্যায়বিচার নিশ্চিত করাই নয়, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়টিও নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করা হলে তা ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। সিলেটসহ দেশের সর্বস্তরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করে নাগরিকদের মধ্যে নিরাপদ ও আশ্বস্ত পরিবেশ তৈরি করতে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

মন্ত্রী আরও বলেন, ইনশাআল্লাহ, প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার নিশ্চিত করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ অন্যরা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: