![]()

সিলেটের কোম্পানীগঞ্জে এক কোয়ারি শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার সকালে উপজেলার কালাইরাগ কোয়ারীতে গর্ত ধ্বসে ওই শ্রমিক নিহত হন। এ সময় আরো দুই শ্রমিক আহত হয়েছেন।
নিহত শ্রমিকের নাম রুবেল মিয়া (২৪)। সে নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার কৃষ্ণপুর গ্রামের ফরিদ মিয়ার পুত্র বরে জানা গেছে ।
কোম্পানীগঞ্জ থানার ওসি সজল কুমার কানু শ্রমিক নিহতের ঘটনাটি নিশ্চিত করে বলেন, রুবেল মিয়ার লাশ উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।