সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে শিক্ষিত হওয়ার আহ্বান এমরান আহমদের

গোলাপগঞ্জ সংবাদদাতা :

সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল কারিগর। শুধু জিপিএ-৫ অর্জনের পেছনে না ছুটে শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে বলীয়ান হয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টায় সিলেটের গোলাপগঞ্জের বরায়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমরান আহমদ চৌধুরী বলেন, খেলাধুলা ও সহশিক্ষামূলক কার্যক্রম শিক্ষার্থীদের মনন বিকাশ এবং শারীরিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেধা ও মননের সমন্বয়ে প্রতিটি শিক্ষার্থী যেন দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারে, সে লক্ষ্যেই শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে হবে।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আজমল হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষানুরাগী ব্যক্তিরা বক্তব্য দেন।

আলোচনা সভা শেষে এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

শাহাব উদ্দিন হত্যায় এমরান আহমদের প্রতিবাদ

এদিকে সিলেটের শাহপরাণ থানাধীন ইসলামাবাদ এলাকায় বিয়ানীবাজারের চারখাই বাজারের ব্যবসায়ী শাহাব উদ্দিনকে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ, শোক ও ক্ষোভ জানিয়েছেন এমপি এমরান আহমদ চৌধুরী।

তিনি নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। হত্যাকাণ্ডের খবর পাওয়ার পরপরই সংশ্লিষ্ট থানার পুলিশকে ফোন করে দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাগিদ দেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: