![]()

সিলেট-শ্রীমঙ্গল- মৌলভীবাজার বাস ও মিনিবাস মালিক গ্রুপের বার্ষিক সাধারণ সভা গত মঙ্গলবার সকালে দক্ষিণ সুরমার বরইকান্দিস্থ হাবিব হোসেন কমপ্লেক্স এ অনুষ্ঠিত হয়।
সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার বাস ও মিনিবাস মালিক গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব হাবিব হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারী এম এ কাইয়ুমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও পরিচালনা নিয়ে উপস্থিত নেতৃবৃন্দ আলোচনা করেন।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান শাহ নুরুর রহমান, ভাইস চেয়ারম্যান হাজী সৈয়দ মৌরশ আলী, পারভেজ মিয়া, আহাদ আলী, মুক্তার আহমদ, সদস্য আব্দুল আজিজ, কয়েছ উদ্দিন, শ্রী অরুন দেব, হাজী ফরিদুর রহমান, আব্দুল মতিন, সামছুদ্দিন বাবু ধন প্রমুখ।-বিজ্ঞপ্তি