![]()

ডেইলি সিলেট ডেস্ক:: বিয়ের প্রলোভনে কিশোরী শ্যালিকাকে ধর্ষণের দায়ে দুলাভাইকে আটক করেছে পুলিশ। আটক ধর্ষকের নাম শাহ আলম আহমদ মানিক (৩৬)।
তিনি মৌলভীবাজারের রাজনগর উপজেলার নিজগাঁও গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে ও সিলেটের দক্ষিণ সুরমার গোটাটিকরের জুবেল মিয়ার কলোনীর বাসিন্দা।
জানা যায়, উক্ত কিশোরীকে বিয়ে করার প্রতিশ্রুতিতে দুলাভাই শাহ আলম আহমদ মানিক তিন মাস আটকে রেখে ধর্ষণ করে আসছিলেন। বিষয়টি কিশোরীর বড় বোন রুবিনা বেগম (ধর্ষকের স্ত্রী) জানতে পেরে মোগলাবাজার এসএমপি থানায় অভিযোগ দেন।
অভিযোগের প্রেক্ষিতে পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে শাহ আলমকে আটক করে। এসময় উদ্ধার করা হয় ধর্ষিতা কিশোরীকেও।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, এব্যাপারে মোগলাবাজার থানায় শাহ আলম আহমদ মানিকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে।
এ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। অপরদিকে উদ্ধার হওয়া কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ওসিসিতে ভর্তি রয়েছে।