সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সিলেট নগরীর ভিতর দিয়ে ট্রাক চলাচল বন্ধের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ


ডেইলি সিলেট ডেস্ক: নগরীর সুবিদবাজারে ট্রাকের চাপায় এক নারী নিহত হওয়ার প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে প্রতিবাদী জনগণ। বুধবার রাত ৮টা থেকে প্রায় ২ ঘন্টা চৌকিদেখী সড়ক বন্ধ করে রাখে প্রতিবাদী জনতা। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে উত্তপ্ত মানুষকে শান্ত করলে রাস্তার অবরোধ তুলে নেয়া হয়।
মঙ্গলবার রাতে সুবিদবাজারে ট্রাকের চাপায় মুনতাহা আক্তার তানিয়া (২৭) নামের এক গৃহবধূ মারা যান।
এর প্রতিবাদে বুধবার রাতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভে নামে এলাকার লোকজন। এসময় তারা দাবি করে বলেন, রাত ১২টার পর শহরের রাস্তায় ট্রাক চলাচল করলে এধরণের দুর্ঘটনা হতোনা। মালবাহী ট্রাক শহরের ভেতর সন্ধ্যা বেলা এমনকি দিনের বেলায়ও চলাচল করে। এতে মারাত্মক দুর্ভোগ পোহাতে হয় শহরবাসীকে।
এসময় উপস্থিত ছিলেন জাহিদুল হোসেন মাসুদ, হাসনাত চৌধুরী শিপলু,মামুন আহমেদ, সাকিব আহমেদ, নাজমুস সাকিব, রায়হান আহমেদ, মেহবুব আহমেদ, আহরার, শাওন, সাকিব, দিপু, ফারহান, সুজন, জুম্মান, আল-আমিন, নিজাম, দিপু, শাবুদ্দীন, নাসির, হেলাল।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: