সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শুক্রবার, ১ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার ::

সিলেটে পৃথক ঘটনায় দুই আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর সুবিদবাজারের লন্ডনি রোড এলাকার একটি বাসা থেকে দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়কে আটক করা হয়।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ জানান, স্থানীয় জনতা প্রথমে তাকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়। ওসি আরও জানান, প্রদীপ রায়ের বিরুদ্ধে সুনামগঞ্জে একটি মামলা রয়েছে। ইতোমধ্যে তাকে সুনামগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে, গত ৪ জুলাই সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য কামরুল হককে গ্রেপ্তার করে বিমানবন্দর থানা পুলিশ।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, কামরুল হক বিদেশ থেকে সিলেট বিমানবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাকে আটক করা হয়। পরবর্তীতে জানা যায়, তার বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় মামলা রয়েছে।

কামরুল হক বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামের বাসিন্দা। তিনি একজন ট্রাভেলস ব্যবসায়ী এবং ঢাকার প্রয়াত ট্রাভেল ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের ভাতিজা ও সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য খসরুল হকের ভাই।

দুই আওয়ামী লীগ নেতার গ্রেপ্তারে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় উঠেছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: