সর্বশেষ আপডেট : ১৫ মিনিট ১ সেকেন্ড আগে
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১

কুলাউড়া প্রতিনিধি :

মৌলভীবাজারের কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ মো. হাসান মিয়া (৩০) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে পৌরসভার জয়পাশা জাপানীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। হাসান বড়লেখা উপজেলার মোহাম্মদনগর গ্রামের মৃত বদরুল মিয়ার ছেলে। বর্তমানে সে জয়পাশা এলাকায় বসবাস করছে বলে পুলিশ জানায়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় জনপ্রতিনিধি ও লোকজনকে সঙ্গে নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় কয়েকজন ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও হাসানকে আটক করা হয়। পরে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, গ্রেপ্তার হাসানকে সকালে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। চুরি, ডাকাতি, মাদকসহ অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: