সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কুলাউড়ায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

কুলাউড়া প্রতিনিধি :

মৌলভীবাজারের কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের গৌরীশংকর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- মো. আলী জিবান (৮) ও রাহমা (৯)। জিবান মৃত আবু মিয়ার ছেলে ও রাহমা লোকমান মিয়ার মেয়ে। তারা দুজনই গৌরীশংকর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, পরিবারের লোকজনের অজান্তে কোনো একসময় বাড়ির পুকুরে পড়ে যায় জিবান ও রাহমা। সন্ধ্যার দিকে তাদের খোঁজাখুঁজি শুরু করলে বাড়ির পুকুরের পানিতে তাদের মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্বজনরা দ্রুত উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না জানান, দুই শিশুর মরদেহ কুলাউড়া হাসপাতালে রয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে এবং ময়নাতদন্ত ছাড়া মরদেহ নেওয়ার জন্য আবেদন করলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: