সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
রবিবার, ৪ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বড়লেখায় পুলিশের অভিযানে ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার : ভারতীয় গরু উদ্ধার

বড়লেখা প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের পৃথক অভিযানে দুটি নিয়মিত মামলার আসামি ও তিনটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অবৈধভাবে ভারত থেকে আনা দুটি ষাঁড় বাছুর উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) বড়লেখা থানা পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ও উদ্ধারের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গ্রেপ্তার মুমিনুল হক টনি (৫০) বড়লেখা উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক। তিনি উপজেলার পূর্ব দৌলতপুর গ্রামের মৃত তুতিউর রহমান ওরফে তোতা মিয়া ওরফে মানিকের ছেলে। বর্তমানে পাখিয়ালা (উপজেলা চত্বর) এলাকায় বসবাস করেন তিনি।

মুমিনুল হকের বিরুদ্ধে বড়লেখা থানায় ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর ও ২৩ আগস্ট দায়ের করা দুটি রাজনৈতিক মামলার তদন্ত চলছে। এ ছাড়া জুড়ী, বড়লেখা ও বিয়ানীবাজার থানার তিনটি মামলায় তাঁর বিরুদ্ধে তিনটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অপরদিকে, এসআই শেখ কামরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সাতকরাকান্দি এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে আনা দুটি ষাঁড় বাছুর উদ্ধার করে। উদ্ধার করা গরু দুটির আনুমানিক মূল্য ১ লাখ ১০ হাজার টাকা। পুলিশের উপস্থিতি টের পেয়ে এ ঘটনায় জড়িত ব্যক্তিরা পালিয়ে যান বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ ঘটনায় ৩ অক্টোবর বড়লেখা থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় মামলা করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার মুমিনুল হক টনিকে রোববার যথাযথ পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: