সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বুধবার, ৭ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনসিপি নেতা তামিম আহমেদ বহিষ্কার

বড়লেখা প্রতিনিধি:

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মৌলভীবাজার জেলা সমন্বয় কমিটির সাবেক যুগ্ম সমন্বয়কারী তামিম আহমেদকে দলীয় কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। বিষয়টি নিয়ে একাধিক সংবাদমাধ্যমও প্রতিবেদন প্রকাশ করেছে।

দলীয় বার্তায় বলা হয়, তামিম আহমেদের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। অভিযোগের গুরুত্ব এবং দলের শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থ বিবেচনায় এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে তাকে দলীয় কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে দলের সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বহিষ্কারাদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে বলে বার্তায় উল্লেখ করা হয়।

তামিম আহমেদ এর আগে এনসিপির মৌলভীবাজার জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বড়লেখা উপজেলা এনসিপির সমন্বয়কের দায়িত্বেও ছিলেন বলে জানা গেছে।

এ বিষয়ে তামিম আহমেদ বলেন, কিশোর গ্যাং প্রতিরোধে তিনি কেন্দ্রের কাছে বিভিন্ন প্রস্তাব দিয়েছিলেন। এ বিষয়কে কেন্দ্র করে কেন্দ্রের সঙ্গে কয়েকজন নেতাকর্মীর অভ্যন্তরীণ সমস্যা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও দলীয় অভ্যন্তরীণ সমস্যা সমাধানের অংশ হিসেবে কয়েকজন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি জানান, বিষয়টি নিয়ে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরবেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: