সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নিসচা বড়লেখা শাখার উদ্যোগ : ১০ মোটরসাইকেল চালককে সম্মাননা

বড়লেখা প্রতিনিধি:

সড়ক দুর্ঘটনা রোধ ও চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) বড়লেখা উপজেলা শাখা। ট্রাফিক আইন মেনে চলা, বৈধ কাগজপত্র রাখা এবং নিয়মিত হেলমেট ব্যবহার করে সুশৃঙ্খলভাবে মোটরসাইকেল চালানোর জন্য বাছাইকৃত ১০ চালককে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বড়লেখা প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চালকদের হাতে সম্মাননা স্মারক ও সচেতনতামূলক লিফলেট তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানটির আয়োজন করে নিসচা বড়লেখা উপজেলা শাখা। এতে সৌজন্য সহযোগিতা করে ইয়াম্মী প্যারাডাইস চাইনিজ রেস্টুরেন্ট।

নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠুর রাজনৈতিক সচিব ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, আদর্শ শিক্ষক ফেডারেশনের উপজেলা সভাপতি আব্দুল মোহাইমীন, নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন সবুজ, মোহাম্মদিয়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক তারেক আহমদ এবং সাবেক ছাত্রনেতা শাহজাহান চৌধুরী সাজু।

সংবর্ধিত চালকদের পক্ষে বক্তব্য দেন উত্তর চৌমুহনী জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ আল মারুফ, মোহাম্মদ কামাল উদ্দিন ও মো. জাকির হোসেন। এ ছাড়া বক্তব্য দেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মার্জানুল ইসলাম এবং সহসাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়লেখা প্রেসক্লাবের সহসভাপতি খলিলুর রহমান, ট্রাফিক সার্জেন্ট (ভারপ্রাপ্ত) বিল্লাল হোসেন, নিসচার উপদেষ্টা সুলতান আহমদ খলিল, পৃষ্ঠপোষক নিজাম উদ্দিন ও নাদের আহমদ, সহসভাপতি গোলাম কিবরিয়া, সহসাধারণ সম্পাদক আহমেদ নোমান, অর্থ সম্পাদক এহসান আহমদ, প্রচার সম্পাদক আফজাল হোসেন রুমেল, দুর্ঘটনা অনুসন্ধানবিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক ছাদিকুর রহমান এবং কার্যনির্বাহী সদস্য মাছুম আহমদ ছুনু, রাহেল আহমদ ও আতিকুর রহমানসহ অন্যরা।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি কমাতে ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ এবং মোটরসাইকেল চালানোর সময় মানসম্মত হেলমেট ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। চালকদের দায়িত্বশীল আচরণ সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখতে পারে। নিয়ম মেনে চলা চালকদের এ ধরনের সম্মাননা অন্যদেরও সচেতন ও দায়িত্বশীল হতে উৎসাহিত করবে।

সম্মাননাপ্রাপ্ত চালকেরা নিসচার এ উদ্যোগের প্রশংসা করেন। তাঁরা বলেন, এ ধরনের স্বীকৃতি তাঁদের দায়িত্ববোধ বাড়িয়েছে। ভবিষ্যতেও ট্রাফিক আইন মেনে চলা এবং নিরাপদ সড়ক গঠনে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

অনুষ্ঠানের শেষ পর্বে ট্রাফিক আইন মেনে চলা ও বৈধ কাগজপত্র থাকা বাছাইকৃত ১০ জন মোটরসাইকেল চালকের হাতে সম্মাননা স্মারক এবং সচেতনতামূলক লিফলেট তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: