সর্বশেষ আপডেট : ৫৫ মিনিট ৬ সেকেন্ড আগে
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বড়লেখায় নিয়োগপ্রাপ্ত ৫৩ প্রাথমিক শিক্ষককে নবীন বরণ

বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন নিয়োগপ্রাপ্ত ৫৩ জন শিক্ষককে নবীন বরণ করেছে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, বড়লেখা উপজেলা শাখা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে নবনিযুক্ত শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান মাহবুব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর কাজী হুমায়ুন কবির, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সৌরভ গোস্বামী এবং শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মঞ্জু লাল দে।

উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা শাখার সভাপতি মো. কায়েদে আযম, সহসভাপতি নিধু ভূষণ নাথ, মো. আতাউর রহমান শামীম, খোদেজা বেগম শেলী, সাংগঠনিক সম্পাদক মো. সাবলু মিয়াসহ সংগঠনের নেতৃবৃন্দ। নবনিযুক্ত শিক্ষকদের পক্ষ থেকেও কয়েকজন শিক্ষক বক্তব্য দেন।

বক্তারা নবনিযুক্ত শিক্ষকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাদের নিষ্ঠা ও দায়িত্বশীলতার মাধ্যমে প্রাথমিক শিক্ষার গুণগত মান আরও উন্নত হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম জ্ঞান-বিজ্ঞান ও নৈতিকতায় সমৃদ্ধ হয়ে গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

পরে নবাগত শিক্ষকদের মিষ্টিমুখ করিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: