সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে কার্যকর : নিসচা

বড়লেখা প্রতিনিধি:

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে কার্যকর বলে মনে করে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)। এ লক্ষ্যে মৌলভীবাজারের বড়লেখায় শিক্ষকদের নিয়ে সচেতনতামূলক মতবিনিময় ও আলোচনা সভা করেছে নিসচা বড়লেখা উপজেলা শাখা।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে মাসব্যাপী কর্মসূচির দ্বাদশ দিনে বড়লেখা শিশু শিক্ষা একাডেমির মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধু চালক ও পথচারীদের সচেতন করলেই চলবে না; শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত সচেতনতাও জরুরি। শিক্ষকরা শিক্ষার্থীদের কাছে আদর্শ ও অনুসরণীয় ব্যক্তিত্ব। তাই শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি ট্রাফিক আইন, নিরাপদে সড়ক পারাপার এবং ট্রাফিক সংকেত মেনে চলার বিষয়ে নিয়মিত সচেতন করলে দুর্ঘটনা কমাতে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।

সভায় সড়কে চলাচলের সময় রাস্তার ডান পাশ দিয়ে হাঁটা, জেব্রা ক্রসিং ব্যবহার এবং ট্রাফিক নিয়ম মেনে চলার বিষয়ে আলোচনা করা হয়। আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের সচেতনতামূলক প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

শিশু শিক্ষা একাডেমি পরিচালনা কমিটির সভাপতি ও সাংবাদিক মো. খলিলুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সাংবাদিক সুলতানা আহমেদ খলিল, শিশু শিক্ষা একাডেমির প্রধান শিক্ষক ইসরাত রেবিন, সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল হক, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, নিসচার নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: