সর্বশেষ আপডেট : ১৩ মিনিট ১৮ সেকেন্ড আগে
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কুলাউড়ায় জিয়নকাঠি সাহিত্য সংসদের মতবিনিময় সন্ধ্যা

কুলাউড়া প্রতিনিধি :

‘জিয়নকাঠির সজীব ছোঁয়ায় জাগুক সমাজ, জাগুক জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কুলাউড়ায় জিয়নকাঠি সাহিত্য সংসদের আয়োজনে লেখক, কবি ও কলমযোদ্ধাদের মতবিনিময় সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় স্থানীয় একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ছোটগল্পকার ও জিয়নকাঠি সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম তনয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জিয়নকাঠির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক কবি মোস্তফা মহসীন।

জিয়নকাঠি সাহিত্য সংসদের সভাপতি কবি ইব্রাহিম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত শিক্ষক ড. রজতকান্তি ভট্টাচার্য, সিপার আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিকুল ইসলাম টিপু, গোলাম মোস্তফা পাভেল, রাজনগর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক সাজেদা শারমিন, লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম, প্রাবন্ধিক এএফএম ফৌজি চৌধুরী, ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক খালিক উদ্দিন, সিনিয়র সাংবাদিক এম মছব্বির আলী, মোক্তাদির হোসেন, সংগঠক প্রশান্ত দেব ছানা, শিক্ষক সেলিম আহমেদ, পান্না চন্দ্র নাথ, কবি সঞ্জয় দেবনাথ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আজিজুর রহমান, সাংবাদিক রফিকুল ইসলাম মামুন, সামসু উদ্দিন বাবু, রুবেল বক্স পাভেল, আজিজুর রহমান, মাহফুজুর রহমান মাহি প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, সাহিত্য-সংস্কৃতিভিত্তিক এ ধরনের আয়োজন যত বেশি হবে, মানুষের মানবিক বোধ তত বেশি বিকশিত হবে। বর্তমানে সমাজে সাংস্কৃতিক কর্মকাণ্ড অনেকটাই হারিয়ে যেতে বসেছে। তাই কবিতা, গল্প, গান ও নিয়মিত পাঠচক্রসহ সাহিত্য-সংস্কৃতির চর্চা অব্যাহত রাখতে হবে।
তারা আরও বলেন, বিশেষ করে তরুণ প্রজন্মকে সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত ও উৎসাহিত করতে হবে। কারণ তরুণরাই সমাজের প্রাণশক্তি। একসময় কুলাউড়া সাহিত্য-সংস্কৃতির নানা আয়োজনে মুখরিত ছিল। সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে নিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক আয়োজনের প্রয়োজন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: