সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বড়লেখায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রথম পর্যায়ে দুই ওয়ার্ডে কার্যক্রম

বড়লেখা প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখায় ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক আর্থসামাজিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) থেকে উপজেলার বর্ণি ইউনিয়ন ও বড়লেখা সদর ইউনিয়নের দুটি ওয়ার্ডে এ কার্যক্রম শুরু করা হয়।

সোমবার বিকেলে বড়লেখা উপজেলা পরিষদের সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান মাহবুব। তিনি বলেন, উপজেলার একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নের পরিবারগুলোর নারীপ্রধানের তথ্য সংগ্রহের লক্ষ্যে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগ দেওয়া হয়েছে।

ইউএনও জানান, প্রথম পর্যায়ে ১ নম্বর বর্ণি ইউনিয়ন ও ৬ নম্বর বড়লেখা সদর ইউনিয়নের দুটি ওয়ার্ডে তথ্য সংগ্রহের জন্য সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে ১২ অক্টোবর থেকে তাঁরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের তথ্য সংগ্রহ শুরু করেছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় প্রায় ৪ কোটি ৪৫ লাখ পরিবারের আর্থসামাজিক তথ্য সংগ্রহ করে একটি সমন্বিত ডিজিটাল তথ্যভান্ডার তৈরি করা হবে। সংগৃহীত তথ্য যাচাই-বাছাই করে পিএমটি (প্রক্সি মিনস টেস্ট) পদ্ধতিতে যোগ্য উপকারভোগী নির্বাচন করা হবে।

তথ্য সংগ্রহ কার্যক্রমে নিয়োজিত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক অবস্থার তথ্য সংগ্রহ করবেন। এ জন্য কোনো ধরনের অর্থ বা ফি দিতে হবে না। ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে কেউ টাকা দাবি করলে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সরকার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু কাওছার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্ণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, সহসভাপতি খলিলুর রহমান, অর্থ সম্পাদক সুলতান আহমদ খলিল এবং সদস্য আজাদ বাহার জামালী, তাহমিদ ইশাদ রিপন, সিরাজুল ইসলাম রিপন ও রেদওয়ান আহমদ রুম্মানসহ স্থানীয় সাংবাদিকেরা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: