সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বড়লেখায় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

বড়লেখা প্রতিনিধি:

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে মৌলভীবাজারের বড়লেখায় হিন্দু ধর্মাবলম্বী ও সংশ্লিষ্টদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বড়লেখা থানা পুলিশের আয়োজনে জেলা অডিটোরিয়াম হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন বিধান দাস। পরে স্বাগত বক্তব্য দেন ওসি মো. মনিরুজ্জামান খান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ১ নম্বর বর্ণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ এবং বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রব, সুলতানা আহমদ খলিল ও রেদোয়ান রুম্মান।

এ ছাড়া বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শৈলেশ রায়, সাধারণ সম্পাদক রঞ্জিত পাল, গীতেশ দাস, বিধান দাস, মুক্তা লাল বিশ্বাসসহ অনেকে।

মতবিনিময় সভায় বড়লেখা উপজেলার ১৩৫টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, সাংবাদিক এবং হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি ও স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: