![]()


দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি :
সুনামগঞ্জের দিরাইয়ে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় দিবসটি উপলক্ষে দিরাই উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালিতে ঢাকঢোলের শব্দে মুখর হয়ে ওঠে পৌর শহর। এতে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল, জাসাস, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
র্যালি শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিজান।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন দিরাই উপজেলা বিএনপির সদস্যসচিব মঈন উদ্দিন চৌধুরী মাসুক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য মানিক তালুকদার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সোয়েব হাসান, ওবায়দুর চৌধুরী মিশু, সুমন মিয়া ও ইফতেখার মো. নাবিল, দিরাই ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আবুল হাসনাত রিপন এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিপন হাসান চৌধুরী।
বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ত্যাগের কথা স্মরণ করেন। তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ রয়েছে। দেশের জনগণের জানমালের নিরাপত্তা ও উন্নয়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।