সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দিরাইয়ে ১,৩০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের দিরাই উপজেলার শ্যামারচর এলাকা থেকে ১ হাজার ৩০৫ পিস ইয়াবাসহ শীষ আহমেদ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) রাত ১০টার দিকে চরনারচর ইউনিয়নের শ্যামারচর এলাকার খালপাড় হাটি ব্রিজে ইয়াবা কেনাবেচার সময় স্থানীয় শ্যামারচর মাদক নির্মূল কমিটির সদস্যরা তাকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, শীষ আহমেদের হেফাজতে থাকা সাতটি জিপারের ভেতর থেকে ১ হাজার ৩০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৬ লাখ ৫২ হাজার ৫০ টাকা।

গ্রেপ্তার শীষ আহমেদ শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামের মৃত আশরাফ উদ্দিনের ছেলে।

শ্যামারচর মাদকবিরোধী ঐক্যের সমন্বয়কারী তোফায়েল আহমেদ বলেন, এলাকায় মাদকের বিস্তার রোধে স্থানীয় যুবকেরা সম্মিলিতভাবে কাজ করছেন। মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: