![]()


দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের দিরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি সজিব রশিদ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব মিয়া, দিরাই পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব কবির হোসেন সরদার, ২ নম্বর ভাটিপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এহিয়া আহমদ লিটন, ৬ নম্বর করিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম ইলিয়াস আহমদ, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান, সদস্য সচিব মাসুদ রানা ও উপজেলা ছাত্রদল নেতা আশরাফ উদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা।
বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের প্রতি সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।