![]()


দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাই প্রেসক্লাবের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
শনিবার বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে ক্লাবের সদস্যদের অংশগ্রহণে সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়। প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটনের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক ইমরান হোসাইন সর্বসম্মতিক্রমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
কমিটিতে সহসভাপতি হয়েছেন শামছুল আলম ও শাহজাহান মাহমুদ হেলাল। যুগ্ম সাধারণ সম্পাদক হিল্লোল পুরকায়স্থ, দপ্তর সম্পাদক দীপঙ্কর বণিক, তথ্য ও প্রকাশনা সম্পাদক সুমন রহমান এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জীবন সূত্রধর দায়িত্ব পেয়েছেন। ক্রীড়া ও সাংস্কৃতিক সহসম্পাদক হয়েছেন মহিবুর রহমান।
নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সোহেব হাসান, মোশাহিদ আহমদ, আবু হানিফ চৌধুরী, তোফায়েল চৌধুরী, প্রশান্ত সাগর দাস ও জাকারিয়া হোসেন জোসেফ। সাধারণ সদস্য হিসেবে রয়েছেন আহমেদ হেলাল, এহিয়া আহমেদ লিটন, পাবেল হাসান, রায়হান, রাজিব দাস, আশরাফ উদ্দিন ও আয়মান মিয়া।
নতুন কমিটির নেতৃবৃন্দ দিরাইয়ের সাংবাদিকদের পেশাগত ঐক্য ও কল্যাণে কাজ করার পাশাপাশি এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেন।
এর আগে গত ৭ আগস্ট দিরাই শহরের জালাল সিটি কনফারেন্স রুমে এক সভায় প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে জিয়াউর রহমান লিটনকে সভাপতি, ইমরান হোসাইনকে সাধারণ সম্পাদক, সৈয়দুর রহমানকে কোষাধ্যক্ষ এবং উবাইদুল হককে সাংগঠনিক সম্পাদক করা হয়েছিল।