![]()


দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:
দুর্যোগের আগাম প্রস্তুতি ও সময়মতো মানবিক সহায়তা নিশ্চিত করতে সুনামগঞ্জের দিরাইয়ে ইএসডিও-প্রতিষ্ঠা প্রকল্পের উপজেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) উপজেলা পরিষদ হলরুমে ইউএনও সঞ্জীব সরকারের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এতে ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, এনজিও ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় বক্তারা দুর্যোগপ্রবণ এলাকায় পূর্বাভাসনির্ভর কার্যক্রম জোরদার এবং দুর্যোগের আগেই প্রয়োজনীয় মানবিক সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
কেয়ার বাংলাদেশের নেতৃত্বে এবং ইএসডিওর বাস্তবায়নে পরিচালিত প্রতিষ্ঠা প্রকল্পের আওতায় হাওরাঞ্চলে বন্যা, আকস্মিক বন্যা, অতিবৃষ্টি ও অন্যান্য দুর্যোগের সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
সভায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, প্রতিষ্ঠা প্রকল্পের মাধ্যমে দিরাইয়ে দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনগণের সহনশীলতা ও নিরাপত্তা আরও শক্তিশালী হবে।