সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বড়লেখায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা

বড়লেখা প্রতিনিধি:

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় বর্ণাঢ্য র‌্যালি, আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বড়লেখা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে পৌরশহরে এসব কর্মসূচি পালিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ ললনের যৌথ সঞ্চালনায় র‌্যালি-পরবর্তী দক্ষিণবাজারের পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।

সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নছিব আলী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা মহিলা দলের নেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, সিনিয়র সহসভাপতি আব্দুল মালিক, যুগ্ম সাধারণ সম্পাদক শামছুল হাসান, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, বর্হিবিশ্ব জাতীয়তাবাদী দলের নেতা মিজানুর রহমান মিজান ও আলিম উদ্দিন।

এছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কাদির পলাশ, সদস্য সচিব ইকবাল হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক শফিকুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান মো. মুজিব, সদস্য সচিব আব্দুল মালিক, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি হাজী সেলিম, উপজেলা জাসাসের আহ্বায়ক তাজুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব আব্দুল জব্বার, উপজেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

র‌্যালি ও পথসভাকে কেন্দ্র করে পৌরশহরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: