![]()


বড়লেখা প্রতিনিধি:
“তথ্যের গভীরে, সত্যের সন্ধানে”—এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজার থেকে প্রকাশিত একঝাঁক তরুণ, উদ্যমী, মেধাবী, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকদের সমন্বয়ে বহুল আকাঙ্ক্ষিত ‘দৈনিক মৌলভীবাজার প্রতিদিন’ পত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১ অক্টোবর ) সন্ধ্যায় বড়লেখা প্রেসক্লাব কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে পত্রিকাটির শুভযাত্রা অনুষ্ঠানে আয়োজন করা হয়। মৌলভীবাজার জেলা শহরসহ জেলার সকল উপজেলায় একই দিনে আনুষ্ঠানিকভাবে পত্রিকাটির কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে বড়লেখা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক খবরপত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দিনকালের বড়লেখা প্রতিনিধি আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যুগান্তরের বড়লেখা প্রতিনিধি আব্দুর রব ও প্রেসক্লাবের অর্থ সম্পাদক দৈনিক যায়যায়দিনের বড়লেখা প্রতিনিধি সুলতান আহমদ খলিল।
প্রেসক্লাব সদস্য ও দৈনিক কালবেলার বড়লেখা প্রতিনিধি তাহমিদ ইশাদ রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মৌলভীবাজার প্রতিদিনের বড়লেখা প্রতিনিধি মাহিনুর ইসলাম মাহিন। শুভেচ্ছা বক্তব্য দেন প্রেসক্লাবের সদস্য ও পত্রিকার বড়লেখা অঞ্চলের স্টাফ রিপোর্টার আশফাক আহমদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সদস্য ও দৈনিক খোলা বার্তার বড়লেখা প্রতিনিধি হানিফ পারভেজ, দৈনিক নয়া দিগন্তের বড়লেখা প্রতিনিধি ফয়সাল আহমেদ, দৈনিক সময়ের আলো বড়লেখা প্রতিনিধি রেদওয়ান আহমেদ রুম্মান।
বক্তারা বলেন, বর্তমান সময়ে বস্তুনিষ্ঠ, নির্ভীক ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম। মানুষের কথা তুলে ধরা, সমাজের নানা অসঙ্গতি ও সম্ভাবনার চিত্র প্রকাশ এবং সত্য তথ্য পাঠকের কাছে পৌঁছে দিতে একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
বক্তৃতারা আরও বলেন, ‘তথ্যের গভীরে, সত্যের সন্ধানে’ স্লোগানকে ধারণ করে দৈনিক মৌলভীবাজার প্রতিদিন পাঠকের আস্থা অর্জনের পাশাপাশি মৌলভীবাজার জেলার মানুষের কথা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।