সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

‘তারেক রহমানের পরিকল্পনা দেশকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা’

স্টাফ রিপোর্টার ::

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা দেশকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা। গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে সরকার কাজ করছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে এমন একটি সাংবিধানিক ব্যবস্থা প্রবর্তনের জন্য বর্তমান সরকার কাজ করছে, যাতে ভবিষ্যতে সামরিক স্বৈরাচার, ফ্যাসিবাদী শক্তি ও পেশিশক্তির কোনো উত্থান না ঘটে। গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারাকে আরও সুদৃঢ় করাই সরকারের অন্যতম লক্ষ্য।

তিনি বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণে একটি কার্যকর ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। এ জন্য রাজনৈতিক ও সাংবিধানিক স্থিতিশীলতা নিশ্চিত করা জরুরি।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে দলের প্রতিষ্ঠার ইতিহাস, আন্দোলন-সংগ্রাম এবং দেশের গণতন্ত্র ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীরসহ কেন্দ্রীয়, জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: