![]()


স্টাফ রিপোর্টার ::
সিলেট মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানা পুলিশের অভিযানে ৭ লাখ ৬২ হাজার টাকা মূল্যের ভারতীয় কম্বলসহ একটি কাভার ভ্যান আটক করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের মিডিয়া সেল জানায়, সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শাহপরান (রহ.) থানাধীন মুরাদপুর এলাকার বনফুল মিষ্টির দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় একটি কাভার ভ্যান তল্লাশি করে ২৫৪ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়।
আটক কম্বলগুলোর আনুমানিক মূল্য ৭ লাখ ৬২ হাজার টাকা। এ সময় কাভার ভ্যানে থাকা আব্দুল মালেক (৪৯) ও মো. জোনাইদ (১৮) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট এলাকায়।
এ ঘটনায় শাহপরান (রহ.) থানায় মামলা করা হয়েছে। মামলাটি ৩১ আগস্ট দায়ের করা হয়। এতে The Special Powers Act, 1974-এর 25B(1)(b)/25D ধারায় অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।