সর্বশেষ আপডেট : ২ মিনিট ৩৬ সেকেন্ড আগে
সোমবার, ১০ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দিরাই প্রেসক্লাবের ২০২৬-২৭ মেয়াদের আংশিক কমিটি ঘোষণা

দিরাই (সুনামগঞ্জ) সংবাদদাতা :

সুনামগঞ্জের দিরাই প্রেসক্লাবের ২০২৬-২৭ মেয়াদের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে দিরাই পৌরশহরের জালাল সিটি সেন্টারের কনফারেন্স হলে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

দৈনিক যুগান্তরের ক্রাইম রিপোর্টার নেসারুল হক খোকনের সার্বিক সহযোগিতায় নতুন কমিটি ঘোষণা করেন সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার কাউসার চৌধুরী।

নতুন কমিটিতে দৈনিক যুগান্তরের প্রতিনিধি জিয়াউর রহমান লিটন সভাপতি, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি ইমরান হোসাইন সাধারণ সম্পাদক, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি সৈদূর রহমান তালুকদার কোষাধ্যক্ষ এবং দৈনিক সিলেটের ডাকের প্রতিনিধি উবাইদুল হক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটি গঠনকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রাইম রিপোর্টার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির চৌধুরীর একান্ত সচিব রুদ্র মিজান।

সভায় আরও উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল ইসলাম সরদার, সহসভাপতি সোয়েব হাসান এবং সিনিয়র সাংবাদিক কুদরত পাশা, শাজাহান মাহমুদ হেলাল, মোশাহিদ আহমদ, হিল্লোল পুরকায়স্থসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

নতুন কমিটির নেতৃবৃন্দ দিরাইয়ের সাংবাদিকদের পেশাগত ঐক্য, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা এবং স্থানীয় গণমাধ্যমের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: