সর্বশেষ আপডেট : ১৭ মিনিট ৫২ সেকেন্ড আগে
রবিবার, ৮ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দিরাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সুনামগঞ্জের দিরাইয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টায় দিরাই থানা রোডে বিএনপির কার্যালয়ের সামনে থেকে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে র‍্যালিটি বের করা হয়। র‍্যালিটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদারের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. নাছির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরী ও সংসদ সদস্যের সহধর্মিণী পারভীন আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে এমপি নাছির চৌধুরী বলেন, ৭ নভেম্বর কেবল একটি তারিখ নয়; এটি সিপাহী-জনতার ঐতিহাসিক ঐক্যের মধ্য দিয়ে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় মুক্তির এক অবিনাশী প্রতীক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শন, দেশপ্রেম ও দূরদর্শী আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অতীতের গৌরবোজ্জ্বল চেতনাকে ধারণ করে নতুন ভোরের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতি দিবস এবং জুলাইয়ের চেতনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। এ চেতনাকে ধারণ করে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির মিয়া, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির মিয়া, যুগ্ম আহ্বায়ক ফারুক সর্দার, মাইদুল হোসেন চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সজিব রশিদ চৌধুরী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল তাং, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি শাহ আলম ও যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান চৌধুরীসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: