সর্বশেষ আপডেট : ৪৮ মিনিট ৪৮ সেকেন্ড আগে
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সুনামগঞ্জ জেলা পরিষদের ৯৫ প্রকল্পে ২ কোটি ৯৫ লাখ টাকার চেক বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি ::

সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মিজানুর রহমান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার উদ্যোগ স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, যোগাযোগব্যবস্থা ও সামাজিক অবকাঠামোর উন্নয়নে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী।

তিনি প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের বরাদ্দের প্রতিটি টাকা স্বচ্ছতার সঙ্গে ব্যয় করার আহ্বান জানান। মিজান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী মিতব্যয়িতার সঙ্গে দেশ পরিচালনা করে জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করছেন। তাঁর নেতৃত্বে উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে এবং দেশ এগিয়ে যাবে। স্থানীয় জনগণের প্রয়োজন বিবেচনায় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও জনকল্যাণ নিশ্চিত করতে জেলা পরিষদ কাজ করে যাবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অনুকূলে চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ৯৫টি প্রকল্পের বিপরীতে মোট ২ কোটি ৯৫ লাখ টাকার চেক প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যদের হাতে তুলে দেন তিনি। একই সঙ্গে ১৪টি প্যাকেজে ২ কোটি ৩৮ লাখ টাকার উন্নয়ন প্রকল্পের দরপত্রের লটারি অনুষ্ঠিত হয়।

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, মন্দির, কবরস্থান, সামাজিক সংগঠন ও অন্যান্য প্রতিষ্ঠানের উন্নয়ন এবং পাকা রাস্তা, সেতু ও কালভার্ট নির্মাণের জন্য এসব বরাদ্দ দেওয়া হয়েছে। এ সহায়তার মাধ্যমে স্থানীয় পর্যায়ে শিক্ষা, ধর্মীয় ও সামাজিক অবকাঠামোর উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী শমর কুমার পালসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: