সর্বশেষ আপডেট : ২১ মিনিট ৫১ সেকেন্ড আগে
রবিবার, ৮ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দিরাইয়ে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এ প্রতিপাদ্যে সুনামগঞ্জের দিরাইয়ে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে রোববার (৮ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, জিও-এনজিও প্রতিনিধি এবং বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন।

র‍্যালি শেষে উপজেলা পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা হিরণ্ময় রায়ের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার।

সভায় আরও বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা সন্দীপ মজুমদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মফিজুল ইসলাম খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মির্জা মোহাম্মদ আবু সাইদ, দিরাই পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর একান্ত সচিব রুদ্র মিজান, দিরাই প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং ভাটিবাংলা এলপিএস ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত সাগর দাস। এ ছাড়া গোপেশ বর্মন ও হাফছা বেগম বক্তব্য দেন।

দিবসটি উপলক্ষে ভাটিবাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে সমবায়ীদের মধ্যে বিভিন্ন প্রজাতির প্রায় ১৫০টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি পৌর শহরের ছিন্নমূল ও অসহায় শতাধিক মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: