সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
বুধবার, ৪ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দিরাইয়ে ভয়াবহ আগুনে ১৩টি বসতঘর পুড়ে ছাই

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের দিরাইয়ে আকস্মিক এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সর্বস্ব হারিয়ে বর্তমানে চরম বিপাকে পড়েছেন।

গতকাল (সোমবার)২ নবেম্বর রাতে উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারলিয়া গ্রামে এই আগুনের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা হলেন, খালি দাস, সুমলাল দাস, ধীনেশ দাস, গরমোহন দাস, রমা কান্ত দাস, সুবল দাস, খুশিলাল দাস, নিতি লাল দাস, ধীরেন্দ্র দাস, কুমুদ দাস, প্রমুদ দাস, বারিন্দ্র দাস ও অমিত লাল দাস।

স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার একটানা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন বলে জানিয়েছেন সরমঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার সনজীব সরকার। এসময় তিনি বলেন, ফায়ার সার্ভিস ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ করছেন। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: