সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দিরাইয়ে মিনি ফুটবল টুর্নামেন্টে টাইব্রেকারে চ্যাম্পিয়ন ফাইয়ান এফসি

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের দিরাইয়ে মজলিশপুর ও আরামবাগের উদ্যোগে আয়োজিত পাঁচ বনাম পাঁচ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে বাবলু এফসিকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফাইয়ান এফসি।

শনিবার (২৪ অক্টোবর ২০২৬) মজলিশপুর বালুর মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে দুই দল গোল করতে না পারায় খেলা গোলশূন্য ড্র হয়। পরে টাইব্রেকারে জয় নিশ্চিত করে ফাইয়ান এফসি।

ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দিরাই পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মেয়র পদপ্রার্থী মো. মাইদুল হোসেন চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এটিও) মেরাজুল আসেকিন, দিরাই সার্কেলের গানম্যান আল বোমান, দিরাই পৌর বিএনপির ৬ নম্বর ওয়ার্ড সভাপতি মো. কানু মিয়া চৌধুরী এবং সহসভাপতি মো. দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শরীর ও মনকে সতেজ রাখে। পাশাপাশি খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়ায়। তরুণদের সুস্থ বিনোদন ও খেলাধুলায় উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

টুর্নামেন্টের ফাইনালে ফাইয়ান এফসি চ্যাম্পিয়ন এবং বাবলু এফসি রানার্সআপ হয়। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে ২-০ গোলের জয়ে শিরোপা জিতে নেয় ফাইয়ান এফসি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: