সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
রবিবার, ১ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে পূবালী ব্যাংকের ডিজিটাল বুথ উদ্বোধন

দিরাই (সুনামগঞ্জ)প্রতিনিধি:

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূবালী ব্যাংক পিএলসির নতুন ডিজিটাল বুথ উদ্বোধন করা হয়েছে।

আজ রোববার (১ নভেম্বর) সকালে দিরাই পুবালী ব্যাংক পিএলসির আওতাধীন শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারে এই বুথের উদ্বোধন করা হয়।

পূবালী ব্যাংক পিএলসির সিলেট পশ্চিমাঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে এই নতুন সেবা কেন্দ্রটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিরাই পূবালী ব্যাংকের ব্যবস্থাপক রোকন চন্দ্র পাল।

উদ্বোধনী অনুষ্ঠানে পাথারিয়া বাজার ও দিরাই বাজারের ব্যবসায়ী, সমাজসেবী, শিক্ষক এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ডিজিটাল বুথ উদ্বোধনকালে প্রধান অতিথি মো. রুহুল আমিন বলেন, আজকে আমরা পাথারিয়া বাজারে আমাদের ডিজিটাল ব্যাংকিং বুথ উদ্বোধন করলাম। জায়গাটা যদিও প্রত্যন্ত অঞ্চলে, কিন্তু এখানে অনেক বড় চারপাশ আছে, অনেক জনবসতি আছে, মানুষজন বসবাস করে এবং ব্যবসা-বাণিজ্য আছে। এসব লক্ষ্য করেই আমরা এই বুথটি করেছি।

পূবালী ব্যাংক অনেক বড় এবং পুরাতন একটি ব্যাংক। এর প্রচলিত ব্যাংকিং এর পাশাপাশি আমরা এখন মানুষকে, বিশেষ করে নতুন প্রজন্মের চাহিদাকে বিবেচনায় রেখে ডিজিটাল ব্যাংকিং এর দিকে যাচ্ছি। বাংলাদেশ ব্যাংকের এটা অন্যতম একটি নির্দেশনা। তারই ধারাবাহিকতায় আজকে এই বুথের উদ্বোধন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: