সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

চতুর্থ বিয়ে কবে করছেন? আমিরকে নেটিজেনের প্রশ্ন

ডেইলি সিলেট ডেস্ক ::

বলিউড তারকা আমির খানকে ঘিরে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। নতুন সিনেমার প্রচারে জনপ্রিয় টেলিভিশন শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে হাজির হয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের মুখে পড়েছেন এই অভিনেতা। এবার তারকা অভিনেতার নিজের বলা একটি সংলাপকেই হাতিয়ার বানিয়ে তৃতীয় বিয়ে নিয়ে কটাক্ষ করছেন নেটিজেনদের একাংশ।

বলিউডের জনপ্রিয় গেম শো ‘কৌন বনে ক্রোড়পতি’ (কেবিসি)-এর ১৮তম আসরের বিশেষ পর্বে অতিথি হিসেবে দেখা যাবে আমির খানকে। তার সঙ্গে থাকবেন সানি দেওল ও প্রীতি জিনতা। মূলত তাদের অভিনীত আসন্ন সিনেমা ‘বাটোয়ারা ১৯৪৭’-এর প্রচারের অংশ হিসেবেই অমিতাভ বচ্চন সঞ্চালিত অনুষ্ঠানে হাজির হয়েছেন তারা। সিনেমাটি আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।
সম্প্রতি কেবিসি ১৮-এর একটি প্রচার ঝলক প্রকাশ করা হয়েছে। সেখানে এবারের আসরের মূল ভাবনা ‘সোচনা পড়েগা’ নিয়ে অমিতাভ বচ্চনের সঙ্গে কথোপকথনে দেখা যায় আমিরকে।

প্রোমোতে আমিরকে অমিতাভকে প্রশ্ন করতে শোনা যায়, প্রচারে যখন বলা হচ্ছে ‘সোচনা পড়েগা’, তখন আসলে কী নিয়ে ভাবতে হবে? জবাবে অমিতাভ বলেন, এবার সবকিছু এতটা সহজ হবে না। প্রতিযোগীদের প্রশ্নের উত্তর দেওয়ার আগে ভালোভাবে ভাবতে হবে। অমিতাভের কথায় সম্মতি জানিয়ে আমিরও বলেন, ‘ভাবতে হবে স্যার, সত্যিই ভাবতে হবে।’

অনুষ্ঠানের এই কথোপকথন স্বাভাবিকভাবেই দর্শকদের নজর কেড়েছে। তবে প্রোমো প্রকাশের পরই এর অন্য অর্থ খুঁজে নিয়েছেন নেটিজেনদের একাংশ। সম্প্রতি তৃতীয়বার বিয়ের কারণে আমির খানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আগে থেকেই নানা আলোচনা চলছে। সেই প্রসঙ্গ টেনেই কেবিসির প্রোমোর মন্তব্যের ঘরে শুরু হয়েছে রসিকতা ও ট্রল।

একজন লিখেছেন, ‘তাকে জিজ্ঞাসা করুন, চতুর্থবার কবে বিয়ে করছেন?’ আরেকজনের মন্তব্য, ‘উনি কি নিজের বিয়েগুলো নিয়ে কথা বলতে এসেছেন?’

অমিতাভের ‘ভাবতে হবে’ মন্তব্যে আমিরের সম্মতিকেও ছাড় দেননি নেটিজেনরা। একজন রসিকতা করে লিখেছেন, ‘তৃতীয় বিয়ের পর আবার বিয়ে নিয়ে ভাবতে হতে পারে আমিরকে।’

সিনেমার প্রচারণার জন্য কেবিসির মঞ্চে আমিরের উপস্থিতি যেমন দর্শকদের আগ্রহ বাড়িয়েছে, তেমনি ব্যক্তিগত জীবন ঘিরে নতুন করে শুরু হওয়া এই ট্রলও আলোচনায় এনেছে অভিনেতাকে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: