সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
বুধবার, ৫ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

তিন দিন ধরে নিখোঁজ পঞ্চম শ্রেণির ছাত্র মারুফ’র সন্ধান চেয়ে পরিবারের আকুতি

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) সংবাদদাতা :

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় তিন দিন ধরে নিখোঁজ রয়েছে ১৩ বছর বয়সী এক স্কুলছাত্র। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না মেলায় উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের। সন্তানের অপেক্ষায় নির্ঘুম রাত পার করছেন মা-বাবা।

নিখোঁজ শিশু মারুফ আলম উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের চন্দ্রপুর (কোনারবাড়ি) গ্রামের ব্যবসায়ী আছির আলম ও সামিয়া বেগম দম্পতির ছেলে। সে চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই দুপুর প্রায় ২টার দিকে নতুন বাড়ি থেকে পাশের পুরোনো বাড়ির উঠানে সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলতে যায় মারুফ। খেলাধুলা শেষে গোসল করে নতুন বাড়ির উদ্দেশ্যে রওনা হলেও এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি।

স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে একই দিন শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-২৩) করেন।

পরিবারের ভাষ্য, নিখোঁজের সময় মারুফের পরনে ছিল গোলাপি রঙের শার্ট ও জিন্সের প্যান্ট। তার গায়ের রং শ্যামলা এবং উচ্চতা প্রায় ৪ ফুট ৩ ইঞ্চি।

মারুফের পরিবারসহ স্বজনরা যে কোনো সহৃদয় ব্যক্তির কাছে তার সন্ধান পেলে দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন। কেউ তার সন্ধান পেলে ০১৭৮০-৭৯৫০৭১ (বাবা) অথবা ০১৪০৮-০৭৩৫১৬ (ভাই) নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: