সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
সোমবার, ৬ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেট ইউনাইটেড সাংবাদিক এসোসিয়েশনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

স্টাফ রিপোর্টার :

আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী সাংবাদিকজীবন গঠন, সাংবাদিকদের পারস্পরিক সম্প্রীতি জোরদার, পেশাগত ঐক্য, সংহতি, উৎকর্ষতা বৃদ্ধি এবং কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সিলেট ইউনাইটেড সাংবাদিক এসোসিয়েশন (Sylhet United Journalist Association-SUJA)-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুরে সিলেট নগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় আয়োজিত এক সভার মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল এবং সঞ্চালনা করেন দৈনিক সিলেট বাণী‘র চিফ রিপোর্টার কাওছার আহমদ।

সভায় বক্তব্য দেন দৈনিক ইনকিলাব–এর সিলেট ব্যুরো প্রধান ফয়সাল আমিন, দৈনিক সংগ্রাম–এর ব্যুরো প্রধান কবির আহমদ, দৈনিক নয়া দিগন্ত–এর সিলেট ব্যুরো স্টাফ রিপোর্টার এম জে এইচ জামিল, দ্য নিউ ন্যাশন–এর ব্যুরো প্রধান শফিক আহমদ শফি, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ–এর সিলেট ব্যুরো প্রধান আহমদ মারুফ, দৈনিক বাংলাবাজার–এর সিলেট ব্যুরো প্রধান জুলফিকার তাজুল, দৈনিক ভোরের ডাক–এর সিলেট প্রতিনিধি আবদুল হান্নান, দৈনিক প্রভাতবেলা‘র প্রধান আলোকচিত্রী নাজমুল কবীর পাভেল, দৈনিক জালালাবাদ–এর সিনিয়র স্টাফ রিপোর্টার মুনশী ইকবাল, দৈনিক কাজীরবাজার–এর সিনিয়র স্টাফ রিপোর্টার সিন্টু রঞ্জন চন্দ, দৈনিক সবুজ সিলেট–এর স্টাফ রিপোর্টার বদরুর রহমান বাবর, দৈনিক শুভ প্রতিদিন–এর আলোকচিত্রী মো. করিম মিয়া, দৈনিক সংগ্রাম–এর আলোকচিত্রী ফয়সল আহমদ, টাইমস সিলেট ডটকম–এর সম্পাদক সাহেদ আহমদ, দৈনিক নয়া দিগন্ত–এর ফটোগ্রাফার জয়নাল আবেদিন আজাদ এবং সাংবাদিক আতাউর রহমান।

সভায় সর্বসম্মতিক্রমে কবীর আহমদ সোহেলকে আহ্বায়ক এবং ফয়সাল আমিনকে সদস্য সচিব করে ৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন— কাওছার আহমদ, মুনশী ইকবাল, সিন্টু রঞ্জন চন্দ, শফিক আহমদ শফি, কবির আহমদ, এম জে এইচ জামিল ও শাহেদ আহমদ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: