সর্বশেষ আপডেট : ১৮ মিনিট ৫৭ সেকেন্ড আগে
সোমবার, ৫ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে ১৩ দিনেও খোঁজ মেলেনি মা-মেয়ের

স্টাফ রিপোর্টার:

সিলেটের এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর ইউনিয়নের চান্দাইল এলাকা থেকে পাঁচ বছরের মেয়েকে নিয়ে নিখোঁজ হওয়ার ১২ দিন পরও সন্ধান মেলেনি সালমা আক্তার (২৪) ও তাঁর মেয়ে মরিয়মের। এ ঘটনায় সালমার স্বামী মো. রুমন মিয়া এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পাশাপাশি মা-মেয়েকে উদ্ধারে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯-এর সিইওর কাছে লিখিত আবেদন করেছেন তিনি।

লিখিত আবেদনে রুমন মিয়া উল্লেখ করেন, তিনি দৈনিক জালালাবাদ পত্রিকায় বিটপিয়ন হিসেবে কর্মরত। গত ২২ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টার দিকে তিনি অফিসে কর্মরত থাকা অবস্থায় তাঁর স্ত্রী সালমা আক্তার পাঁচ বছরের মেয়ে মরিয়মকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। যাওয়ার আগে তাঁর মাকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করা হয়েছিল বলেও আবেদনে উল্লেখ করেন তিনি।

এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মা-মেয়ের সন্ধান পাননি। বিষয়টি জানিয়ে ২৩ সেপ্টেম্বর এয়ারপোর্ট থানায় জিডি করেন রুমন মিয়া। জিডি নম্বর-১১২৪।

নিখোঁজ সালমা আক্তার সিলেটের চান্দাইল গ্রামের বাসিন্দা মো. রুমন মিয়ার স্ত্রী। তাঁর বাবার বাড়ি সিলেটের বিশ্বনাথ থানার নাজিরবাজার এলাকার সাধুপুর গ্রামে। নিখোঁজের সময় তাঁর সঙ্গে পাঁচ বছরের মেয়ে মরিয়ম ছিল।

রুমন মিয়া মা-মেয়েকে দ্রুত খুঁজে বের করে নিরাপদে উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের হৃদয়বান মানুষের সহযোগিতা কামনা করেছেন।

এদিকে, ২২ সেপ্টেম্বর থেকে আজ সোমবার পর্যন্ত ১৩ দিন পেরিয়ে গেলেও মা-মেয়ের সন্ধান না পাওয়ায় পরিবারে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। সালমা আক্তার ও তাঁর মেয়ে মরিয়মের সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা ০১৭৩৯-০৯৫১৪১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: