সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
সোমবার, ৫ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার ক্যাম্প প্রশিক্ষণ পরীক্ষা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ::

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর ক্যাম্প প্রশিক্ষণ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কনস্টেবল থেকে নায়েক/এটিএসআই, নায়েক থেকে এএসআই (সশস্ত্র), এএসআই (সশস্ত্র) থেকে এসআই (সশস্ত্র) এবং এটিএসআই থেকে টিএসআই পদে পদোন্নতির জন্য এ পরীক্ষার আয়োজন করা হয়।

বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা বোর্ডের সভাপতি ও এসএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায় পরীক্ষার্থীদের মাঠ ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষার্থীদের প্রশিক্ষণ ও পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) এবং ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ এনামুল হক; পরীক্ষা বোর্ডের সদস্য অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) আকলিমা আক্তার এবং সহকারী পুলিশ কমিশনার (ফোর্স) মো. নূরুল ইসলামসহ পরীক্ষা বোর্ডের অন্যান্য সদস্য।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: