সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
সোমবার, ৫ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মফস্বল সাংবাদিকদের কল্যাণে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করতে হবে: বিএফইউজে সভাপতি

মফস্বলের সাংবাদিকরা সংবাদপত্রে আন্তরিকভাবে কাজ করলেও তাঁদের সুযোগ-সুবিধা অত্যন্ত সীমিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন। তিনি মফস্বল সাংবাদিকদের কল্যাণে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি জানান।

সোমবার সিলেট প্রেসক্লাবে সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এসএমইউজে) আয়োজিত সাংবাদিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসএমইউজের সভাপতি মো. বদররুদ্দোজা বদরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খালেদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূর।

ওবায়দুর রহমান শাহীন বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানে রাজপথে সাংবাদিকদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। শিক্ষার্থীদের নেতৃত্বে রাজনৈতিক দলগুলোও এতে সক্রিয় ছিল। তবে ৫ আগস্টের পর সাংবাদিকদের প্রত্যাশা এখনো পূরণ হয়নি। সাংবাদিকদের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

তিনি বলেন, আইন প্রণয়নের ক্ষেত্রে তাড়াহুড়া না করে সাংবাদিকবান্ধব আইন প্রণয়ন করতে হবে। সাংবাদিকদের নিরাপত্তা-সংক্রান্ত আইন বাস্তবায়নের ক্ষেত্রেও আরও চিন্তাভাবনার প্রয়োজন রয়েছে। সাংবাদিকদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি নবম ও দশম ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবিও জানান তিনি।

বিএফইউজে সভাপতি সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, দেশের চলমান পরিস্থিতিতে সাংবাদিকদের পেশাগত স্বার্থ ও অধিকার রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

মুকতাবিস-উন-নূর বলেন, মফস্বলের সাংবাদিকরা সংবাদপত্রের প্রাণশক্তি। তাঁদের অবহেলা বা অধিকারবঞ্চিত করে কেউ লাভবান হতে পারেনি। সাংবাদিকদের সুরক্ষার পাশাপাশি তাঁদের ন্যায্য দাবি-দাওয়া পূরণে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সমাবেশে আরও বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক এম এ মতিন, দৈনিক সিলেটের ডাক-এর সিনিয়র রিপোর্টার আনাস হাবিব কলিন্স, দৈনিক ইনকিলাবের ব্যুরো প্রধান ফয়সল আমীন, দেশ টিভির সিলেট ব্যুরো প্রধান খালেদ আহমদ, দৈনিক যায়যায়দিন-এর সিলেট ব্যুরো প্রধান ইফতেখার মো. নাবিল এবং সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সদস্য এ কে কাওছার, শহীদুল ইসলাম, মুহিব হাসান, ঈশা তালুকদার, এনামুল ইসলামসহ অন্যান্য সাংবাদিক।-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: