সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
সোমবার, ৬ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু

বিশ্বম্ভরপুর সংবাদদাতা :

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অনন্তপুর গ্রামের বাসিন্দা নুরুল আমিন (৬০), তার স্ত্রী (৫০) ও ছেলে ফরহাদ (৩৮)।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে নুরুল আমিন বাড়ির পাশের একটি টং দোকান মেরামতের কাজ করছিলেন। এ সময় তার স্ত্রী ও ছেলে ফরহাদও তাকে সহযোগিতা করছিলেন। কাজের একপর্যায়ে ফরহাদ বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে উদ্ধার করতে গিয়ে নুরুল আমিন বিদ্যুতায়িত হন। পরে স্বামী ও ছেলেকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে নুরুল আমিনের স্ত্রীও বিদ্যুৎস্পৃষ্ট হন।

স্থানীয়রা দ্রুত তিনজনকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: