সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
সোমবার, ৫ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

পঞ্চগড় থেকে সাইকেলে সিলেটের পথে ২৬ ব্রিটিশ নাগরিক

ডেইলি সিলেট ডেস্ক ::

পঞ্চগড় থেকে সিলেটের পথে সাইকেলে ছুটছেন যুক্তরাজ্যের ২৬ নাগরিক। তাঁদের বেশির ভাগের পারিবারিক শিকড় সিলেট অঞ্চলে। দেশের প্রকৃতি, মানুষ ও সংস্কৃতিকে কাছ থেকে দেখা এবং নতুন প্রজন্মের সঙ্গে বাংলাদেশের শিকড়ের সম্পর্ক আরও গভীর করাই এ যাত্রার অন্যতম লক্ষ্য।
সোমবার দুপুর ১২টার দিকে পঞ্চগড়ের চাওয়াই নদীর সেতুসংলগ্ন ‘আই লাভ পঞ্চগড়’ এলাকা থেকে যাত্রা শুরু করেন তাঁরা। সান ফ্লাওয়ারের দাতা সংস্থা ব্ল্যাকস্টোন চ্যারিটির উদ্যোগে আয়োজিত এ সাইকেল ভ্রমণে দেশের বিভিন্ন জনপদ পেরিয়ে তাঁরা সিলেটে পৌঁছাবেন। এর আগে একই উদ্যোগে টেকনাফ থেকে সিলেট পর্যন্ত সাইকেল ভ্রমণ করেছিলেন অংশগ্রহণকারীরা।
তবে শুধু ভ্রমণ নয়, এযাত্রার সঙ্গে রয়েছে মানবিক উদ্যোগও। বাংলাদেশের মানুষের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহায়তার জন্য তহবিল সংগ্রহ করা হচ্ছে। সান ফ্লাওয়ারের প্রধান নির্বাহী মো. আবু হেনা মোস্তফা কামাল প্রধান বলেন, বাংলাদেশের প্রকৃতি, মানুষ ও নিজেদের শিকড়কে কাছ থেকে জানার পাশাপাশি দেশের মানুষের উন্নয়নে সহায়তার জন্য তহবিল সংগ্রহ করাও তাঁদের অন্যতম লক্ষ্য।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: