সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
সোমবার, ৬ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

গোলাপগঞ্জ সংবাদদাতা :

সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসান আহমদ (৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৬ জুলাই) দিবাগত রাতে উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের চন্দরপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ।

গ্রেপ্তার হাসান আহমদ চন্দরপুর গ্রামের বারাম উদ্দিনের ছেলে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি হাসান আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: