সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
শনিবার, ২৭ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

শাহজালাল (রহ.) মাজার ব্যবস্থাপনা কমিটিতে রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হয়নি : বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার ::

হযরত শাহজালাল (রহ.)-এর মাজার ব্যবস্থাপনা কমিটিতে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হয়নি বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, কমিটির প্রতিটি সদস্যকে তাদের প্রশাসনিক দক্ষতা, অভিজ্ঞতা এবং পেশাগত যোগ্যতার ভিত্তিতে দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (২৭ জুন) সিলেট জেলা আইনজীবী সমিতিতে নবীন আইনজীবীদের যোগদান ও বরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মাজার ব্যবস্থাপনা কমিটির গঠন নিয়ে সাম্প্রতিক আলোচনা-সমালোচনার প্রেক্ষাপটে নিজের অবস্থান ব্যাখ্যা করে বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমানে যারা এই ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন, তারা নিজ নিজ ক্ষেত্রে পেশাদার এবং বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতাসম্পন্ন।

তিনি বলেন, “সিলেট-১ আসনের সংসদ সদস্য হিসেবে পদাধিকার বলে আমি এই কমিটির সঙ্গে যুক্ত হয়েছি। এখানে রাজনীতির চেয়ে সেবার মনোভাব ও প্রশাসনিক শৃঙ্খলাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।”

খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, মাজারের পবিত্রতা রক্ষা এবং সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে একটি অরাজনৈতিক, দক্ষ ও জবাবদিহিমূলক পরিচালনা কমিটির কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে নবীন আইনজীবীদের শুভেচ্ছা জানিয়ে তিনি আইন পেশার মর্যাদা রক্ষায় নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: