সর্বশেষ আপডেট : ৩২ মিনিট ৮ সেকেন্ড আগে
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে অভিযানের সময় নদীতে ঝাঁপ, রিকশাচালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ::

সিলেট মহানগরীর কানিশাইল খেয়াঘাট এলাকায় শিলং তীর জুয়াবিরোধী অভিযান চলাকালে নদীতে ঝাঁপ দেওয়া জজ মিয়া (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। তিনি পেশায় একজন রিকশাচালক ছিলেন।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে কোতোয়ালি মডেল থানাধীন কানিশাইল খেয়াঘাট এলাকায় শিলং তীর জুয়াবিরোধী অভিযান পরিচালনা করছিল মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চার-পাঁচজন ব্যক্তি বিভিন্ন দিকে দৌড়ে পালিয়ে যান। তাঁদের মধ্যে জজ মিয়া নদীতে ঝাঁপ দেন।

পরে স্থানীয় দুই-তিনজনের সহায়তায় তাঁকে নদী থেকে উদ্ধার করে তীরে নেওয়া হয়। উদ্ধারের পর তিনি অসুস্থ হয়ে পড়লে ডিবি পুলিশের সদস্যরা তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পুলিশের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জজ মিয়ার আগে থেকেই হৃদরোগজনিত সমস্যা ছিল বলে জানা গেছে। তাঁর মরদেহ বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে সংরক্ষিত রয়েছে।

নিহত জজ মিয়ার স্থায়ী ঠিকানা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদঘাট এলাকায়। তিনি বর্তমানে সিলেট নগরের শামিমাবাদ এলাকার ১ নম্বর রোডে বসবাস করতেন। তাঁর বাবার নাম মৃত মৌলু মিয়া।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: