সর্বশেষ আপডেট : ৫০ মিনিট ১৭ সেকেন্ড আগে
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার ::

সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী সন্দেহে মাহফুজুর রহমান (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর ওসমানী শিশু পার্কের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার মাহফুজুর রহমান সিলেটের গোলাপগঞ্জ থানার দক্ষিণভাগের রনখেলী গ্রামের হাফিজুর রহমান ও সীমা রহমানের ছেলে। বর্তমানে তিনি নগরীর কালীঘাট এলাকার আমজাদ আলী রোডে বসবাস করেন।

পুলিশ জানায়, গত ২১ সেপ্টেম্বর নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় মনিপুরী রাজবাড়ির ওয়েস্টার্ন শোরুমের সামনে থেকে মির্জাজাঙ্গাল পয়েন্টের দিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের চেষ্টা করেন। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় দায়ের করা মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে মাহফুজুর রহমানকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, এ ঘটনায় কোতোয়ালী মডেল থানার মামলা নম্বর ৪৪, তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৬। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশোধনী ২০১৩-এর ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: