সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত : মকিস মনসুর সভাপতি, আশরাফ মিয়া সম্পাদক

লন্ডন প্রতিনিধি:

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্রায় চার শতাধিক ডেলিগেট, অতিথি, কমিউনিটি নেতা, প্রতিনিধি ও শুভাকাঙ্ক্ষীর অংশগ্রহণে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ১১ অক্টোবর পূর্ব লন্ডনের অট্রিয়াম হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংগঠনের ফাউন্ডার্স কনভেনর মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে এবং নারী নেত্রী হেলেন ইসলাম ও কমিউনিটি সংগঠক মোহাম্মদ তাজুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ক্রয়ডন কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলর মোহাম্মদ ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্যাট্রন ড. হাসনাত এম হোসেন এমবিই, প্যাট্রন কে এম আবু তাহের চৌধুরী, চ্যানেল এসের প্রতিষ্ঠাতা মাহী ফেরদৌস জলিল, সাউথ ইস্টের চেয়ার হারুনুর রশিদ, কমিউনিটি নেতা নুরুল ইসলাম মাহবুব, মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, মুক্তিযোদ্ধা এম এ মান্নান, মসুদ আহমদ, জামাল হোসেন, শাহ শাফি ও সৈয়দ সায়েম করিমসহ সংগঠনের ১০টি রিজিওনাল ও আটটি শাখা কমিটির নেতৃবৃন্দ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য সংগঠনের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন কমিউনিটি নেতা মোহাম্মদ মকিস মনসুর, সাধারণ সম্পাদক আশরাফ মিয়া এবং কোষাধ্যক্ষ হেলেন ইসলাম।

সম্মেলন উপলক্ষে ‘ঐক্যের বন্ধন’ নামে একটি ম্যাগাজিন প্রকাশ করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সংগীত, সিলেটি গান, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনা ছিল। পাশাপাশি বিভিন্ন ধরনের খাবারের আয়োজনও করা হয়। সম্মেলনটি যুক্তরাজ্যে বসবাসরত সিলেটবাসীর এক মিলনমেলায় পরিণত হয়।

সম্মেলনে বক্তারা সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের বিভিন্ন দাবি তুলে ধরেন। তাঁদের দাবির মধ্যে ছিল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্রিটিশ এয়ারওয়েজসহ বিদেশি এয়ারলাইনসের ফ্লাইট চালু, বিমানের ভাড়া কমানো, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলির সংকট দূর ও যাত্রী হয়রানি বন্ধ এবং ঢাকা-সিলেট ছয় লেন সড়কের কাজ দ্রুত সম্পন্ন করা।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন বাংলাদেশের রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা মুখলেছুর রহমান চৌধুরী, সাবেক স্পিকার আহবাব হোসেন, সাবেক মেয়র জ্যোৎস্না ইসলাম, কমিউনিটি নেতা সিরাজ হক, ব্যবসায়ী শাহনুর আহমদ খান, ব্রিটিশ বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তোফাজ্জল হোসেন, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মুহিবুর রহমান মুহিব, কাউন্সিলর এ কে এম হেলাল, কাউন্সিলর গুলজার আহমদ এবং বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক গুলজার আহমদ খানসহ সংগঠনের উপদেষ্টারা।

নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মকিস মনসুর আগামী দুই বছরের জন্য দায়িত্ব অর্পণ করায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সিলেটের উন্নয়ন এবং কমিউনিটির ঐক্য ও সম্প্রীতি বজায় রাখতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঐক্যকে সংগঠনের সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাজ্যের যে প্রান্তেই বসবাস করা হোক না কেন, সবার শিকড়, ঐতিহ্য ও মূল্যবোধ একই। পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে কমিউনিটি এবং আগামী প্রজন্মের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।

সম্মেলনে অংশ নেওয়া অতিথিরা নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সদস্যদের অভিনন্দন জানান। তাঁরা বলেন, যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বৃহত্তর সিলেট কমিউনিটির ঐক্য ও পারস্পরিক সম্প্রীতির প্রতিফলন। কমিউনিটির সম্মিলিত প্রচেষ্টায় পারস্পরিক সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও সহযোগিতা আরও সুদৃঢ় করার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।

সংগঠনের প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি নুরুল ইসলাম ১৩ অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: