সর্বশেষ আপডেট : ৪৮ মিনিট ২৩ সেকেন্ড আগে
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে ৩ লাখ ১৫ হাজার টাকার ভারতীয় ফুচকাসহ আটক ২

স্টাফ রিপোর্টার ::

সিলেট মহানগরীর কাষ্টঘর এলাকায় অভিযান চালিয়ে ৩ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ফুচকাসহ বিভিন্ন মালামাল উদ্ধার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটে নগরের মহাজনপট্টি এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালনকালে একটি সাদা ও হলুদ রঙের পিকআপকে থামার সংকেত দেয় পুলিশ। তবে চালক সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে কাষ্টঘর-সোবহানীঘাট সড়কের কাষ্টঘর মোড়সংলগ্ন মেসার্স ইউসুফ এন্টারপ্রাইজের সামনে পিকআপটি আটক করে।

এ সময় পিকআপে থাকা মো. আতাউর রহমান (৩৫) ও জেবুল আহমদ (৫৫) নামে দুজনকে আটক করা হয়। আতাউর রহমান মৌলভীবাজারের জুড়ী উপজেলার বেলাগাঁও গ্রামের বাসিন্দা এবং জেবুল আহমদ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, ঢাকা মেট্রো-ঠ-১১-৭৪৪৩ নম্বরের পিকআপটি থেকে ৯৮০ প্যাকেট ভারতীয় ফুচকা, ২০০ প্যাকেট গুঁড়া বিট লবণ, ১০০ প্যাকেট টি-সল্ট এবং ৫০ কেজি সাইট্রিক অ্যাসিড উদ্ধার করা হয়। জব্দ করা এসব মালামালের মোট মূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা।

এ ঘটনায় ১৩ অক্টোবর কোতোয়ালী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি) ও ২৫ডি ধারায় মামলা করা হয়েছে।

আটক দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: