![]()


বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখা- জুড়ী সংসদিয় আসনের জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ঔষধের ঘাটতির খবর পাওয়া মাত্রই মানবিক উদ্যোগ নিয়ে পাশে দাঁড়ান মৌলভীবাজার-১ আসনের মাননীয় সংসদ সদস্য নাসির উদ্দীন আহমেদ মিঠু’র সহধর্মিণী ফৌজিয়া আহমদ।
তিনি সরকারি ঔষধের ঘাটতির বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক প্রয়োজনীয় ঔষধের তালিকা সংগ্রহ করে নিজ উদ্যোগে দুই লক্ষ টাকার ঔষধ ক্রয় করে দেন। আজ জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে ঔষধগুলো হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
এ সময় সাথে ছিলেন তার কন্যা ফাতেমা বিনতে আহমদ সানজিদা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ এর হাতে আনুষ্ঠানিকভাবে ঔষধ গোল তুলে দেওয়া হয়। তিনি দ্রত সময়ের মধ্যে সরকারি ঔষধ সরবরাহ নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
মানুষের প্রয়োজনের মুহূর্তে এমন মানবিক সহায়তা নিঃসন্দেহে সমাজে সহমর্মিতা ও দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন স্থানীয়রা।